উত্তরদিনাজপুর

দশ চাকা লড়ি আর ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত দুই

দশ চাকা লড়ি আর ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো দুই ব্যাক্তির। সোমবার ভোরে মর্মান্তিক এই পথদুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানা এলাকার আলতাপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃতদের নাম ও পরিচয় জানা যায়নি। অনুমান সকলেই বিহারের বাসিন্দা। তবে পুলিশের অনুমান গাড়িতে দুজনই ছিল। 

        পুলিশ সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ এর দিক থেকে শিলিগুড়ি অভিমুখে একটি ছোট গাড়ির সাথে বিপরীত দিক থেকে আসা একটি লড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ছোট গাড়িতে থাকা দুই ব্যক্তির ঘটনাস্থলে মৃত্যু হয়। তাদের পরিচয় জানা না গেলেও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান গাড়ির আরোহীরা বিহারের পুর্নিয়ার বাসিন্দা। পলাতক ঘাতক লড়ির চালক ও খালাসী। দুর্ঘটনার পর থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয় ৩৪ নম্বর জাতীয় সড়কে। ঘটনাস্থলে ছুটে আসে করনদীঘি থানার পুলিশ।  প্রায় ৩ ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। লড়িটিকে আটক করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনার তদন্তে পুলিশ।